আগামি ১৬ জুলাই মহাসমারোহে পালিত হবে রথযাত্রা। তার আগে শিলিগুড়ি ইসকন মন্দিরে শুরু হয়ে গেল প্রস্তুতি পর্ব। রবিবার শাস্ত্রবিধি মেনে পূজা-অর্চনা ও মঙ্গলাচরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার প্রস্তুতির সূচনা করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত ভক্তি বিনয় স্বামী মহারাজ। পাশাপাশি উপস্থিত ছিলেন ইসকন মন্দিরের সভাপতি অখিল আত্মা প্রিয় প্রভু সহ অন্যান্য ভক্তবৃন্দ ও প্রভুরা। ভক্তিমূলক কীর্তন, হরিনাম সংকীর্তন ও বিশেষ আরতির মাধ্যমে পূজো দেওয়া হয় ।

এনিয়ে নাম কৃষ্ণ দাস প্রভু জানান , রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রথ নির্মাণ ও সাজসজ্জার কাজ। কাঠের তৈরি বিশাল রথে রং, আলোকসজ্জার আরও বিভিন্ন মাধ্যমে বিশেষ সাজ দেওয়া হবে।রথযাত্রার দিন শিলিগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করবে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ। এই উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তরফেও নেওয়া হবে বিশেষ ব্যবস্থা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *