আলিপুরদুয়ার বাক্সা ফিডার রোড অবরোধ করে বিক্ষোভ পৌরসভার সাফাই কর্মীদের। বেতন বৃদ্ধি বকেয়া পরিশোধ এবং রাজ্য বাজেটে পৌরসভার সাফাই কর্মীদের প্রতি কোন ঘোষণা নয় ইত্যাদি দাবিতে পথ অবরোধ তাদের।

জানাগেছে, রবিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করা হয়। তবে সেই বাজেটে রাজ্যের অন্যান্য দপ্তরের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেও, পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কোনরকম উল্লেখযোগ্য বক্তব্য রাখেননি রাজ্যের অর্থমন্ত্রী। অভিযোগ, দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ার শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করছেন পৌরসভার দুই শতাধিক সাফাই কর্মী। কিন্তু তাদের প্রাপ্য বেতনের চেয়ে কম বেতন প্রদান করা হয়। রাজ্য বাজেটে পৌরসভার সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির কথা উল্লেখ না থাকায়, এদিন তারা কর্ম বিরতি রেখে বৃষ্টির মধ্যেই পথ অবরোধে শামিল হন। খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধকারীরা পথ অবরোধ তুলে নেয়। ঘটনায় প্রায় ৩০ মিনিট পর শহরে যান চলাচল স্বাভাবিক হয়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *