জাল ওয়ারিশ সার্টিফিকেট ব্যবহার করে জমি দখলের অভিযোগে চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরের পারো গ্রামে। প্রতিবেশী পাঁচ ভাইয়ের বাস্তুভিটা-সহ প্রায় আড়াই বিঘা জমি নিজেদের নামে রেকর্ডভুক্ত করে নেওয়ার অভিযোগ সামনে এসেছে।

অভিযুক্ত তৃণমূল নেতা-সহ পাঁচজনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানার লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। পাশাপাশি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনার পিছনে স্থানীয় তৃণমূল নেতা ও ঠিকাদার কাশফুল হোদা ওরফে রাজা এবং তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান শামিমা পারভিনের স্বামী দিল রোজের মদত রয়েছে বলেও অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *