শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ভোলানাথ পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি মালবাহী লরি। বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই লরিটি একটি গোডাউনে ঢোকানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও লরিটি উল্টে যাওয়ার ফলে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এর জেরে গোটা এলাকায় বিদ্যুৎ পরিষেবা সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর সাব ট্রাফিক গার্ডের পুলিশ। তারা পরিস্থিতি সামাল দিয়ে যানজট নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি আশিঘর ফাঁড়ির পুলিশও ঘটনাস্থলে পৌঁছে গোডাউনের কর্তৃপক্ষ ও লরির চালকের সঙ্গে কথা বলে।

অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতের কাজ শুরু করেছে। জানা গিয়েছে, লরির ভেতরে থাকা মালপত্র নামানোর পর গাড়িটিকে সোজা করার ব্যবস্থা করা হবে।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *