পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদর নদ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। আজ জামালপুর থানার জ্যোতশ্রীরাম অঞ্চলের মৈদিপুর রিভার পাম্পের কাছে নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মৈদিপুর রিভার পাম্প সংলগ্ন দামোদর নদে একটি দেহ ভাসতে দেখে এলাকায় শোরগোল পড়ে যায়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় মৈদিপুর পুলিশ ক্যাম্পে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। পুলিশ এসে নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির নাম বা পরিচয় জানা যায়নি।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জামালপুর থানার পুলিশ। ওই ব্যক্তি কে, কোথা থেকে তিনি নদীতে এলেন বা এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে— তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *