শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এবার আরও কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। রাস্তাঘাট, বাসস্ট্যান্ড কিংবা জনবহুল এলাকায় যেখানে-সেখানে আবর্জনা ফেলা বা পানের পিক ছিটানোর বিরুদ্ধে শুরু হতে চলেছে কঠোর নজরদারি। সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

‘নির্মল বন্ধু’ ও ‘নির্মল সাথী’দের নিয়ে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক পন্নামবলাম এস, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, নগর উন্নয়ন দপ্তরের একাধিক আধিকারিক এবং পরিচ্ছন্নতা কর্মীরা।
এদিন মন্ত্রী নিজে ঝাড়ু হাতে বাসস্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। পাশাপাশি দোকানদারদের সঙ্গে কথা বলে তাঁদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *