তাঁতশিল্প প্রাসারে লক্ষ্যে শুধুমাত্র উদ্যোগের অভাবে পাঁচ বছর ধরে তালাবন্ধ ছিল তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি-১ গ্রাম পঞ্চায়েতের গেদারচড়ে গড়ে ওঠা মেখলা হাব। রাজ্যে পালাবদলের পর অবশেষে সেই হাবের দরজা খুলতে চলেছে। তাঁতশিল্প প্রাসারে গ্রামীণ খাদি ও কুটির শিল্প পর্ষদের নয়া উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন তুফানগঞ্জ-২ এলাকার তাঁতিরা।

বৃহস্পতিবার গ্রামীন খাদি ও কুটির শিল্পর উদ্যোগে মেখলা হাবে প্রশিক্ষণপ্রাপ্তদের শংসাপত্র বিলি অনুষ্ঠানে আয়োজনে ঠিক এভাবেই তাঁত শিল্পপ্রসারের আশার আলো দেখালেন প্রশাসনের আধিকারিকরা। সেখানে উপস্থিত ছিলেনপশ্চিমবঙ্গ খাদি, গ্রামোন্নয়ন ও কুটিরশিল্প পর্ষদের অফিসার পার্থিন্দু দে, এবং তুফানগঞ্জ -২ বিডিও অজয় কুমার দণ্ডপাট, জেলা পরিষদের সদস্য সুশান্ত রাভা, এবং সোসাইটির সম্পাদক দীপঙ্কর দাস প্রমূখ। বিগত দিনে কার্যত বন্ধ হয়ে যাওয়ার মুখে থাকা তাত শিল্পরাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই ফের মেখলা হাবকে চালু করতে উদ্যোগি হলো প্রশাসন।

