পবিত্র কুরবানীর ঈদ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই মালদা শহরের সুভাষপল্লী ঈদগাহ ময়দানে ভিড় জমায় হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ।
সকাল আটটা নাগাদ আটকোষী আঞ্জুমান আকবরিয়া মুসলিম কমিটির উদ্যোগ এবং ইংরেজবাজার পৌরসভার সহযোগিতায় ঈদের নামাজ আদায় করা হয়। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বাহিনী।এদিন সম্প্রীতির বার্তা দিতে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু।

তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষদের ঈদের শুভেচ্ছা জানান এবং সকলকে মিলেমিশে উৎসব পালনের আহ্বান জানান। কমিটির পক্ষ থেকে জানানো হয়, নতুন সরকারের নির্দেশিকা মেনেই এবছর কুরবানীর ঈদ পালন করা হয়েছে। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন।

