গত ১৮ দিন ধরে নিখোঁজ কালিয়াচক দুই নং ব্লকের এক গৃহবধূ, ঘটনায় নিখোঁজ বধূর পরিবারের পক্ষ থেকে পুলিশে মিসিং ডায়েরী করা হলেও, এখনও কোন হদিশ মেলেনি তার। স্বভাবতই চরম দুশ্চিন্তায় রয়েছে পরিবার। জানা গেছে, নিখোঁজ গৃহবধূর নাম মায়া বিবি। বয়স ৪৫ বছর। বাড়ি মালদার কালিয়াচক-২নং ব্লকের’ হামিদপুর গ্রাম পঞ্চায়েতের তৌফি মাথাভাঙ্গা গ্রামে। স্বামীর নাম আলেপ সেখ। তাদের দুই ছেলে, দুই মেয়ে।

ঘটনায় নিখোঁজ বধূর স্বামীর জানান তার স্ত্রী গত ২১শে জুন বাড়ি থেকে কালিয়াচকে বোনের বাড়ির উদ্দেশ্যে বের হন। যথারীতি বোনের বাড়িও যান। কিন্তু সেখান থেকে বেড়িয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তিনি আরও জানান তার স্ত্রী কিছুটা মানসিক ভারসাম্যহীন। তাই তিনি এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন। স্ত্রী নিখোঁজের পর মোথাবাড়ি থানায় মিসিং ডায়েরীও করেছেন। কিন্তু এখনও পর্যন্ত তার কোন হদিশ মেলেনি।

