চার দফা দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের। শুক্রবার কোচবিহারের জেলাশাসকের দপ্তরে উপস্থিত হয়ে স্মারকলিপি জমাদেয় আশা কর্মীরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের ফর্ম পূরণের মতো প্রশাসনিক কাজ আশা কর্মীদের দিয়ে করানো অবিলম্বে বন্ধ করতে হবে।

ইউনিয়নের অভিযোগ, অতিরিক্ত প্রশাসনিক কাজের চাপের কারণে এক আশা কর্মীর মৃত্যু হয়েছে। মৃত কর্মীর পরিবারের জন্য ৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণের দাবিও জানানো হয়।
এছাড়াও আশা কর্মীদের বিভিন্ন দীর্ঘদিনের সমস্যা ও দাবি-দাওয়া দ্রুত সমাধানের আবেদন জানিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্যরা। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দেন তারা।

