বিজেপি কর্মীদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কীর্ণাহারে। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বিকেলে কীর্ণাহার থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পাশাপাশি বেশ কিছুক্ষণ কীর্ণাহার চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এর ফলে সিউড়ি-কাটোয়া রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে কয়েকজন বিজেপি নেতা-কর্মী কীর্ণাহার থানার মহেশগ্রাম এলাকা থেকে ফিরছিলেন। অভিযোগ, নিমড়া গ্রাম সংলগ্ন রাস্তায় তাঁদের উপর হামলা চালানো হয় এবং বেশ কয়েকজনকে মারধর করা হয়।
বিজেপির নানুর-১ মণ্ডলের সহ-সভাপতি পরমানন্দ সাহা অভিযোগ করে বলেন, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাকেও মারধর করেছে। মোট ছয়জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *