নদিয়া: রাজ্যে পালা বদল হতেই তৃণমূল পরিচালিত পৌরসভা গুলিতে অস্বচ্ছতার অভিযোগ উঠে আসছে বারেবার। এবার অস্থায়ী সাফাই কর্মীদের ঠিকমতো বেতন না দেওয়ায় পৌরসভার গেটের সামনে কোদাল ঝুড়ি ঝুলিয়ে কর্ম বিরতির ডাক অস্থায়ী কর্মীদের। অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে এবং বকেয়া বেতন দিতে হবে, এই দাবিতে শুক্রবার নদিয়ার শান্তিপুর পৌরসভার সামনে দীর্ঘ সময় চলতে থাকে অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভ আন্দোলন। অভিযোগ প্রায় চার থেকে পাঁচ মাস ধরে সাফাই কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না,

শুধু তাই নয় পৌরসভার বিরুদ্ধে একগুচ্ছ অস্বচ্ছতার অভিযোগ তোলে সাফাই কর্মীরা। দীর্ঘ সময় চলতে থাকে এই বিক্ষোভ আন্দোলন। সাফাই কর্মীদের হুঁশিয়ারি অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি করতে হবে, এবং বকেয়া বেতন মেটাতে হবে। না হলে তারা কাজে যোগ দেবেন না। সম্প্রীতি রাজ্যে পালা বদল ঘটতেই একাধিক পৌরসভার বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ উঠে আসে বারে বার। আবার পৌর বোর্ড পরিচালনার ক্ষেত্রে উঠে আসে একই অভিযোগ। ইতিমধ্যে বিভিন্ন জেলার তৃণমূল পরিচালিত পৌরসভা গুলিতে পদত্যাগের হিড়িক পড়েছে, সেই পৌরসভা গুলি পরিচালন করছে প্রশাসক। এবার শান্তিপুর পৌরসভার ক্ষেত্রেও উঠে আসছে একই অভিযোগ। সাফাই কর্মীদের বেতন না দেওয়া এবং বেতন বৃদ্ধি না করা এই নিয়ে এর আগেও একাধিকবার বিক্ষোভ আন্দোলন করে অস্থায়ী সাফাই কর্মীরা। এবার আবারো পৌরসভার গেটে তালা লাগিয়ে ঝুড়ি কোদাল ঝুলিয়ে লাগাতার চলতে থাকে সাফাই কর্মীদের বিক্ষোভ আন্দোলন। যদিও সাফাই কর্মীদের এই আন্দোলনের জেরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় পৌরসভা চত্বরে। আর মুখে কুলুপ পৌর আধিকারিকদের।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *