গয়ায় পিন্ড দান করে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৪জনের। ঘটনায় আহত আরো ৫জন হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে ডানকুনি মুখী লেনে।।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ডানকুনি এলাকা থেকে একটি পরিবার ও তার আত্মীয় স্বজন মিলে মোট ১০ জন সদস্য গয়ায় পিন্ডদান করতে গিয়েছিলেন। ফেরার পথে এদিন ভোরবেলা নিয়ন্ত্রন হারিয়ে সিঙ্গুরের রতনপুর এ 19 নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজরে ধাক্কা মারে। ঘটনায় দুমড়ে মুচরে যায় গাড়িটি। গুরুতর আহত হয় গাড়িতে থাকা চালকসহ 10 জন।

সেখান থেকে তাদের উদ্ধার করে তড়িঘড়ি সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়।। সেখানে ৪জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপরদিকে ঘটনায় আহত আরো ৬জনের মধ্যে ৫জনকে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টার থেকে ওয়ালশ্ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এবং আহতের মধ্যে একজন শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।।
মৃত চারজন হলেন,পরিতোষ কীর্তনীয়া(৫৯), কাজল কীর্তনীয়া (৫৫) , অন্য ২জন হলেন তাদের দুই মেয়ে ফুলী মুখার্জী (৩৩), মিঠু বাগ(৩১) এদের সকলের বাড়ি ডানকুনি থানা এলাকায়।।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *