হাতে মাত্র আর দু দিন রাজ্যে নির্বাচনের ফল ঘোষনার। এখোনো EVM বন্দি জনমত রয়েছে স্ট্রং রুমে। কিন্তু ময়দানের লড়াই শেষ হতেই অন্য লড়াই শুরু হয়েছে আবিরের বাজারে। গণনার দিন বিজয় উৎসবের প্রস্তুতিতে জেলাজুড়ে এখন হু হু করে বিক্রি হচ্ছে লাল, সবুজ, গেরুয়া আবির। মঙ্গলবার দ্বিতীয় দফার মাধ্যমে রাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাঁকুড়া শহরের রাসতলা পাইকারি দোকানগুলিতে ভিড় জমতে শুরু করে।

‘শেষ হাসি হাসবেন তাঁরাই’ ধরে নিয়ে সব দলের কর্মীরা বস্তা বস্তা আবির কিনছেন। বাঁকুড়া শহরের পাইকারি ব্যবসায়ী রাজু কুণ্ডু বলেন, এবার আবিরের চাহিদা বেশ ভালো। আপাতত গেরুয়া ৭০০ ও সবুজ আবির ৪০০ বস্তা এনেছিলাম। তবে গেরুয়া আবিরের চাহাদাই সব থেকে বেশী। আর এক ব্যবসায়ী বাপি দাস বলেন, লাল, সবুজ, গেরুয়া সব রঙের আবিরই রেখেছি। ব্যবসায়ী হিসেবে রাখতেই হবে। তবে ৪ তারিখে বোঝা যাবে। কিন্তু বাঁকুড়ায় গেরুয়া আবিরের চাহিদা বেশি বলেই তিনি জানিয়েছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *