রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। একাধিক দুর্নীতি, স্বজনপোষণ এবং সাধারণ মানুষের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভে বিজেপি নেতৃত্বও অংশ নেয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতে স্বজনপোষণ ও অনিয়ম চলছে। তাঁদের দাবি, পাকা বাড়ি থাকা সত্ত্বেও কিছু উপভোক্তাকে সরকারি আবাসন প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি, জমি জবরদখল করে বিক্রির অভিযোগ সামনে এসেছে। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পে প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন তাঁরা।

এই সমস্ত অভিযোগের প্রতিবাদে পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে অবিলম্বে প্রধান ও উপপ্রধানের পদত্যাগের দাবি তোলেন আন্দোলনকারীরা।
যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল বিশ্বাস। তাঁর বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যেই বিজেপি এই ধরনের আন্দোলন করছে এবং অযথা এলাকার মানুষকে বিভ্রান্ত ও উত্তেজিত করার চেষ্টা করছে।

ঘটনার খবর পেয়ে রাঘবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের হস্তক্ষেপে এই সমস্যার কী সমাধান হয়, এখন সেদিকেই নজর স্থানীয় বাসিন্দাদের।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *