সড়ক দুর্ঘটনায় মৃ*ত্যু হল এক প্রাক্তন বায়ু সেনা কর্মীর। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে কাঁকসা মাস্টার পাড়া আন্ডার পাশে। মৃ*তের নাম অজয় কুমার মন্ডল। বয়স ৬৪ বছর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ এবং কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে মৃ*তদেহ উদ্ধার করেছে। ঘাতক ডাম্পার টিকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক।স্থানীয়রা জানিয়েছেন,১৯ নম্বর জাতীয় সড়কের কাঁকসার মাস্টার পাড়া সংলগ্ন আন্ডার পাশে সিগনাল সবুজ হতেই স্কুটিতে চেপে দূর্গাপুরের দিকে যাচ্ছিলেন ওই প্রাক্তন সোনা কর্মী।

অসাবধানতার কারণে ডাম্পারের সাথে স্কুটির সংস্পর্শ হয়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি নিয়ে রাস্তার ওপর পড়ে গেলে। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃ*ত্যু হয় তার। কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি ওই এলাকায় ট্রাফিক পুলিশ যদি আরও কড়া ব্যবস্থা গ্রহণ করে তবে ওই রাস্তার মোড়ে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *