বর্ষার প্রথম বৃষ্টিতেই জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের শানুপাড়া এলাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে গভীর গর্ত, যা এখন কাদায় ভরা। এই বেহাল দশার কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে নিত্যযাত্রী—সকলকেই প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের এই চূড়ান্ত উদাসীনতায় এলাকায় ক্ষোভের আগুন জ্বলছে। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, দ্রুত মেরামতির ব্যবস্থা না করলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। বর্ষার ভরা মরসুমে গ্রামবাসীর এই দুর্ভোগ কবে কাটবে, এখন সেটাই বড় প্রশ্ন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *