শেষ পর্যায়ের ভোটেত প্রস্তুতি তুঙ্গে, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ডিসিআরসি (DCRC) সেন্টার এখন রীতিমতো ব্যাস্ততার জায়গা। জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি,ধূপগুড়ি,রাজগঞ্জ,ডাবগ্রাম-ফুলবাড়ি।
এই পাঁচ বিধানসভার কয়েক হাজার ভোটকর্মী নির্দিষ্ট কাউন্টারে ভিড় জমিয়েছেন। ইভিএম (EVM), ভিভিপ্যাট (VVPAT) থেকে শুরু করে যাবতীয় নথিপত্র বুঝে নেওয়ার কাজ চলছে পুরোদমে।

নথিপত্র এবং ভোটের সরঞ্জাম হাতে পাওয়ার পরেই তারা একে একে রওনা দিচ্ছেন নিজেদের নির্দিষ্ট বুথের উদ্দেশ্যে। এদিন ভোটকর্মীদের চোখে-মুখে যেমন দায়িত্বের গুরুত্ব, অন্যদিকে ব্যস্ততার ছাপ স্পষ্ট।৷ তবে ভোট কর্মীদের মুখে স্পষ্ট ভাবে ধরা পরল বিগত বছরের অভিজ্ঞতা। এবার ইলেকশন কমিশন নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে যে পরিমাণ সেনাবাহিনীর মোতায়েন করেছেন তাতে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভোট কর্মীরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *