কুমারগ্রাম ব্লকের পাকরিগুরি এস এস টি নাকা পয়েন্টে তল্লাশির সময় উদ্ধার হলো তিন লক্ষ টাকা। আসামের দিকথেকে আসা মেঘালয় নম্বরের একটি ব্যাক্তিগত ছোট গাড়িতে তল্লাশির সময় গাড়িতে থাকা একটি কালো রংয়ের বেগের ভেতর থেকে উদ্ধার হয়েছে এই টাকা গুলি।

নির্বাচন কমিশনের লোক, কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ এবং কেন্দ্রীয় বাহীনির উপস্থিতিতে গাড়ির চালক সম্ভু রঞ্জন শর্মা নগদ টাকার কোন বৈধ নথি দেখাতে না পারায় বাজেয়াপ্ত করা হয়েছে টাকা গুলিকে। গাড়িটি মেঘালয় নম্বরের হলেও গাড়ির চালক বিহারের গাইঘাট মুজাফপুরের বাসিন্দা বলে জানাগিয়েছে।

