রাত পোহালেই ২০২৬ এর প্রথম দফার বিধানসভা ভোট। আলিপুরদুয়ারে বিধানসভা নির্বাচন উপলক্ষে আলিপুরদুয়ার ইউনিভার্সিটিতে ডিসি আরসি সেন্টারে ভোট কর্মীদের ভিড়।

জানাগেছে সকাল ৮ টার মধ্যে নির্বাচন কমিশনের তরফে ভোট সামগ্রী বিতরণ করার কথা থাকলেও, মঙ্গলবার সন্ধ্যায় কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ের কারণে বিপর্যস্ত ভোট সামগ্রী বিতরণের ব্যবস্থা। যারফলে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট কর্মীরা। অবশেষে দুপুর ১২ টা নাগাদ ডিসি আরসি সেন্টার থেকে ভোট সামগ্রী বিতরণ শুরু হয়। ফলে কিছুটা দুর্ভোগে ভোট কর্মীরা।

