সোমবার সকাল থেকেই বিভিন্ন জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ঢল। বিশেষ করে বার্ধক্য ভাতা,অন্নপূর্ণা ভাণ্ডার এবং ডিজিটাল রেশন কার্ড সহ ৫৫ টি প্রকল্পের নথিপত্র জমা দেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন উপভোক্তারা। জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুফল পৌঁছে দিতে জেলার ব্লকে ব্লকে শিবিরের আয়োজন করা হয়েছে এদিন থেকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকাল ১২ বছর পূর্ণ হয়েছে। এদিকে সারা ভারতবর্ষ জুড়ে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গের নতুন সরকার আসার পর এবং কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা যেন সাধারণ মানুষ পেতে পারে, তা নিশ্চিত করতে বিভিন্ন ব্লকে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে।
বিজেপি নেতৃত্বরা জানিয়েছেন, পরিদর্শন শেষে দেখা গেছে, সাধারণ জনগণের মধ্যে এই প্রকল্পগুলো নিয়ে বিশেষ উৎসাহ রয়েছে। প্রশাসনিকভাবে এই সব জনকল্যাণমূলক প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে আরও ভালোভাবে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

