ডুয়ার্স হিউম্যান সোসাইটি এবং বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে দ্বিতীয় বর্ষের গণেশ পূজার খুঁটি পুজো অনুষ্ঠিত হল সোমবার।এদিন বিধান মার্কেট এলাকায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পুজোর আয়োজন করা হয়।

উল্লেখ্য, বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি এবছর তাদের পুজো নবম বর্ষে পদার্পণ করলেও, ডুয়ার্স হিউম্যান সোসাইটির সঙ্গে যৌথভাবে এই গণেশ পূজো দ্বিতীয় বছরে পড়ল। গত বছর তাদের পুজোর বিশেষ আকর্ষণ উত্তরবঙ্গ জুড়ে নজর কেড়েছিল।


এবারও সেই ধারা বজায় রাখতে উদ্যোক্তারা প্রস্তুত। তবে এবছর কোনো নির্দিষ্ট থিমের পরিবর্তে সম্পূর্ণ কাল্পনিক ভাবনায় একটি মণ্ডপ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বালুরঘাটের দক্ষ শিল্পীর হাতে তৈরি হবে এই মণ্ডপসজ্জা, যা দর্শকদের বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

পুজো উদ্যোক্তাদের বক্তব্য, গত বছর উত্তরবঙ্গের সেরা পুজোর স্বীকৃতি পাওয়ার পর এবছর আরও বড় কিছু করার লক্ষ্য নিয়েই তারা এগোচ্ছেন। তাদের আশা, এবছরের আয়োজন রাজ্যজুড়ে বিশেষ সাড়া ফেলবে।

আগামী ১২ সেপ্টেম্বর এই গণেশ পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। পুজোর কয়েকদিন ধরে প্রসাদ বিতরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেরও আয়োজন রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *