শিয়ালদা দক্ষিণ শাখার কাকদ্বীপ রেল স্টেশন চত্বরে রেলের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়। সকাল থেকেই বুলডোজার দিয়ে রেলের জমিতে গজিয়ে ওঠা অবৈধ দোকান, ঝুপড়ি ও অন্যান্য নির্মাণ ভেঙে ফেলা হয়। রেল কর্তৃপক্ষের দাবি, অভিযানের আগে সংশ্লিষ্ট দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল।

সেই সময়সীমা শেষ হওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশাল পুলিশ বাহিনী এবং রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) মোতায়েন ছিল। গোটা অভিযান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। রেল সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা, স্টেশন এলাকার উন্নয়ন এবং রেলের জমি দখলমুক্ত রাখতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

