রাজ্য বাজেটে আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধির পরেও এবার অন্নপূর্ণা ভান্ডারের কাজ করার জন্য অতিরিক্ত পারিশ্রমিক চাইছেন আইসিডিএস কর্মীরা। ঘোষণা অনুযায়ী মোবাইলের মাধ্যমে অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের

আবেদনকারী মহিলাদের সমস্ত তথ্য যাচাই করে আপলোড করবে ICDS কর্মীরা। সেই কাজের জন্য মোবাইল নেট খরচ ও অতিরিক্ত প্রারিশ্রমিকের দাবি জানালো ICDS কর্মীরা। এদিন সেই দাবি নিয়ে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় জেলাশাসক, মহকুমা শাসক ও শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক কে লিখিত আকারে তাদের দাবি জানায় আলিপুরদুয়ার জেলার আইসিডিএস কর্মীরা।

