ছয় দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষে বুধবার ফের দিনহাটা মহকুমা আদালতে তোলা হল রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ-কে। এদিন তাকে দিনহাটা থানা থেকে আদালতের নিয়ে যাওয়ার সময় বহু সাধারণ মানুষ চোর চোর বলে শ্লোগান তোলে। উল্লেখ্য আবাস দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল উদয়ন, এছাড়াও অভিযোগ উঠেছে দিনহাটার মানুষকে নানা ভাবে বিভ্রান্ত করা ছাড়াও তাদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছেন প্রাক্তন মন্ত্রী।

আদালত সূত্রে জানা গিয়েছে, পুরনো মামলায় শুনানির সময় শিশু মঙ্গল সমিতি সংক্রান্ত একটি নতুন ধারা ওই মামলার সঙ্গে যুক্ত করা হয়। সেই পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে আরও পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়,।
এর ফলে আগামী সোমবার, ২৯ জুন পুনরায় তাঁকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হবে। মামলার তদন্তে নতুন ধারা যুক্ত হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

