অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বহু যোগ্য উপভোক্তা বঞ্চিত হওয়ার অভিযোগে কোচবিহার পৌরসভার সামনে বিক্ষোভে সামিল হন একাধিক ওয়ার্ডের মহিলারা।

বিক্ষোভকারীরা পৌরপতি দিলীপ সাহার পদত্যাগ, নিরপেক্ষভাবে পুনরায় সমীক্ষা এবং প্রকৃত উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করার দাবি জানান। বিজেপির অভিযোগ, পৌরপতি ও একাধিক কাউন্সিলর নিয়মিত অনুপস্থিত থাকায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। ঘটনাকে ঘিরে পৌরসভা চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *