দক্ষিণ কলকাতার বিজেপির অভ্যন্তরীণ কোন্দল আরও তীব্র।। গত রবিবার দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের ওপর কালি ছোড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ কলকাতায়।। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতে রাতের অন্ধকারে বিধান নগরে বিজেপি পার্টি অফিসের বাইরে একের পর এক পোস্টার পড়লো অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে।।

তৃণমূলের দালাল বলে আখ্যা দিয়ে অনুপম ভট্টাচার্যকে দ্রুত সরানো হক এই দাবিনিয়ে একের পর এক পোস্টার পড়লো বিজেপি পার্টি অফিসের ঠিক বাইরে।। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগালো এই নিয়ে ধন্দ থাকলেও বিজেপির অন্তরের কোন্দল স্পষ্ট।।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *