বাজারে কম দামি ভেজাল ওষুধের বিরুদ্ধে প্রচার অভিযান শুরু করল বনগাঁ বেঙ্গল কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ এসোসিয়েশন। রবিবার সকাল থেকে বনগাঁ হাসপাতাল সংলগ্ন এলাকা বনগাঁ বাজার সহ বাগদা, গাইঘাটা, গাড়াপোতার একাধিক বাজার এলাকায় ওষুধের দোকান সহ পথ চলতি মানুষের মধ্যে লিফলেট বিলি করে ভেজাল ওষুধ ও কম দামি ওষুধের বিষয়ে সচেতন করেন তাঁরা |
বাজার ছেয়েছে জাল ওষুধে এমনই অভিযোগ উঠে আসছে বারবার |

কম দামে সস্তা ওষুধ এবং ওষুধের গুণগত মান নিয়ে বারংবার প্রশ্ন তুলছে চিকিৎসক থেকে সাধারণ রোগীরা | কিন্তু রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করছে একাধিক সংগঠন | তারমধ্যেই মানুষকে সচেতন করতে এবার রাস্তায় ওষুধ বিক্রেতা সংগঠনের সদস্যরা |
তারা বলেন পরিচিত দোকান থেকে বারকোড দেখে এবং বিল করে ওষুধ নিতে হবে | তাহলে ভেজাল ওষুধ অনেকটাই রোধ করা যাবে | পাশাপাশি ভিনরাজ্য থেকে যে ওষুধগুলো আসছে সেদিকে ও নজর দিতে হবে |

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *