রবিবার স্বামী বিবেকানন্দর পূর্ণাঙ্গ, কাজী নজরুল ইসলাম, ও বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। এদিন দুপুর দুটোর নাগাদ লালবাথানি উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী মানিক প্রসাদ মহাশয়ের প্রচেষ্টায় ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সক্রিয় সহযোগিতায়, একটি সংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষ রোপনের মাধ্যমে মনীষীদের মূর্তি উন্মোচন করা হয়।

স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করেন বিদ্যালয়ের প্রেসিডেন্ট শ্রী সত্যেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়। কাজী নজরুল ইসলামের মূর্তি উন্মোচন করেন প্রাক্তন শিক্ষক কালী সাধন মুখার্জি মহাশয়, ছাক্কু মন্ডল মহাশয়, নারায়ণ সরকার মহাশয়, ও অন্যান্য প্রাক্তন শিক্ষকবৃন্দ। এবং বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করেন প্রাক্তন শিক্ষা কর্মী জীবন কুমার মুখার্জি মহাশয়, শিক্ষক মহিদুল ইসলাম মহাশয়, শিক্ষা কর্মী রঞ্জিত চৌধুরী মহাশয়, শিক্ষা কর্মী তন্ময় সিংহ মহাশয় ও অন্যান্য প্রাক্তন শিক্ষা কর্মী বৃন্দ। এবং ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করেন প্রাক্তন শিক্ষক ছাক্কু মন্ডল মহাশয় ও নারায়ণ চন্দ্র সরকার মহাশয়। ডিজিটাল ক্লাসরুম হওয়ার ফলে শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীসহ অভিভাবকগণ খুব আপ্রুত।

