ভুল চিকিৎসায় মৃ*ত্যুর মুখে তরুণের জীবন, কোন রকম লাইসেন্স এবং পরিকাঠামো ছাড়া নিজ দায়িত্বে ভুল অস্ত্রপচারের ফলে ইনফেকশন থেকে ক্যান্সার, বিপাকে অসহায় পরিবার, চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর। এলাকায় ভুয়ো চিকিৎসকদের রমরমা নিয়ে প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। তৃণমূল এবং প্রশাসনকে তোপ বিজেপির। সাফাই শাসকদলের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার করিয়ালির সোনাপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (২৮)। কিছু দিন আগে শারীরিক সমস্যা নিয়ে তিনি এলাকার এক চিকিৎসকের কাছে যান। যিনি নিজেকে এমবিবিএস পাস চিকিৎসক হিসেবে এলাকায় পরিচয় দিলেও,আদতে হাতুড়ে ডাক্তার। তিনি রফিকুল কে বলেন তার অর্শের সমস্যা হয়েছে। অস্ত্রপচার করতে হবে।

কিন্তু তার জন্য তাকে অন্য জায়গায় রেফার না করে। ওটির কোন রকম পরিকাঠামো এবং নিজের যোগ্যতা ছাড়ায় তার অস্ত্রপচার করেন। তারপর থেকেই রফিকুলের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে। পরিবারের লোকেরা চিকিৎসার জন্য কাটিহার নিয়ে যান। সেখান থেকে রেফার করা হয় কলকাতায়। সেখানে গিয়ে জানতে পারেন ভুল অস্ত্রপচারের জন্য ইনফেকশন হয়ে গিয়ে ক্যান্সার হয়েছে। কলকাতা থেকে মুম্বাই তে গিয়ে চিকিৎসার পর এখন বাড়িতে মৃ*ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই তরুণ। চিকিৎসকরা জানিয়ে দিয়েছে হাতে সময় হয়তো খুব কম।এই পরিস্থিতি তে অসহায় অবস্থায় বিপাকে তার পরিবার। এদিন ওই ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে এলাকার মানুষরা।

