স্বাধীনতা দিবসে স্কুলে প্রভাত ফেরি চলাকালীন ভিমরুলের কামড়ে আহত স্কুলের শিক্ষক সহ ৩০ জন ছাত্র-ছাত্রী। তাদের মধ্যে সাত জন গুরুতর আহত হয়েছেন। জানা গিয়েছে, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সবং ব্লকের বলপাই পশুপতি সুরেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের পক্ষ থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়। রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রীর ও শিক্ষকরা সাইড্রাম বাজিয়ে যাওয়ার সময় একটি বট গাছের কাছে আচমকাই ভিমরুল পোকা চড়াও হয় স্কুলের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের উপর। তখনই প্রভাত ফেরী ছেড়ে এদিক-ওদিক ছোটা-ছুটি শুরু করে স্কুলের ছাত্র-ছাত্রী সহ শিক্ষকেরা। এই ঘটনায় ইতি মধ্যে এক শিক্ষক সহ প্রায় ৩০ জন ছাত্র-ছাত্রী আহত হয়েছে।

তাদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর আহত। আহতদের সবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার খবর পেয়ে, তড়িঘড়ি রাজ্যের জল সম্পদ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া সহ সবং থানার পুলিশ আধিকারিক চঞ্চল সিংহ ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক কুমার সিংহ মহাপাত্র সহ অন্যান্য প্রশাসনের কর্তারা হাসপাতালে আহত ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *