মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা ভবনের মূল গেটের রাস্তা এখন অবৈধ ভাবে দোকানদারদের দখলে। জেলা সহ পার্শ্ববর্তী জেলা এমনকি ভিন রাজ্য থেকেও প্রতিনিয়ত প্রায় হাজারো রোগী সহ আত্মীয়-স্বজনরা এই রাস্তা দিয়ে মেডিকেল কলেজে যাওয়া-আসা করে। এম্বুলেন্সে জরুরী ভিত্তিতে রোগীকে নিয়ে ঢোকার কোনই উপায় নেই মেডিকেল কলেজের মাতৃমা ভবনে। কারণ সেখানে ঢোকার মুখেই রাস্তার দুই পাস দখল করে রয়েছে জামা কাপড়ের দোকান সহ বিভিন্ন খাদ্য খাবারের দোকান। আর সেখানেই বিপদজনকভাবে গ্যাসের আগুন জ্বালিয়ে বিক্রি করা হচ্ছে ভাজা পোড়া।

যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। তাই জরুরী ভিত্তিতে মেডিকেল কলেজে রোগীদের নিয়ে ঢুকতে না পেরে বাধ্য হয়ে সময় নষ্ট করে ঘুর পথে ঢুকতে হচ্ছে অ্যাম্বুলেন্স চালকদের। বিষয়টি দ্রুত মেডিকেল কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তারা। এ বিষয়ে দোকানদাররাও জানান, দীর্ঘদিন ধরেই তারা এভাবেই বসে রয়েছেন তবে রোগীদের যাতায়াতে অসুবিধা হয় যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেও পারে তা স্বীকার করে নেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *