প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার সহ তিন কারবারীকে গ্রেপ্তার করল ইংরেজ বাজার থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে ক্রাইম মনিটরিং গ্রুপ ও ইংরেজ বাজার থানার পুলিশ যৌথভাবে স্টেশন রোড এলাকায় হানা দেয়। ডিআরএম অফিস সংলগ্ন এলাকায় তিন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৫টি প্লাস্টিকের প্যাকেট।

ওই প্যাকেটগুলি থেকে ২ কেজি ৫৪৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেন পুলিশকর্মীরা। গ্রেপ্তার করা হয় তিনি ব্যক্তিকেই। ধৃতদের নাম মহম্মদ মিনাজুল শেখ ওরফে পাপ্পু (২৬), জসিমুদ্দিন মোমিন (৩০) ও করিম মোমিন (২৮)। ধৃতরা কালিয়াচকের শেরশাহী এলাকার বাসিন্দা।
প্রাথমিক জেরায় তদন্তকারী অফিসাররা জানতে পারেন, ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন সুগার কালিয়াচকের এক ব্যক্তির থেকে নিয়ে বিহারে নিয়ে যাচ্ছিল।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *