চন্দননগরের কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীর খু*নের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন দুষ্কৃতীকে। বারাসাত ও বেলঘড়িয়া এলাকা থেকে তাদের তুলে আনে পুলিশ। জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজন কানাইপুরের পরিচিত দুষ্কৃতির ভাই। তদন্তে উঠে এসেছে, সুপারি কিলার দিয়ে পরিকল্পিতভাবে খু*ন করা হয় পিন্টু চক্রবর্তীকে।


ঘটনাটি ঘটে গত বুধবার সন্ধ্যায়, কানাইপুর অটোস্ট্যান্ডের কাছে, গ্যাস অফিসের সামনে। ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে তাঁকে নৃশংসভাবে হ*ত্যা করা হয়। এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
এই ঘটনায় পুলিশ আটক করেছে আরও এক জনকে, যিনি পিন্টুর ব্যবসায়িক পার্টনার বলে জানা গেছে। জমিজমা সংক্রান্ত বিবাদ থেকেই খু*নের কারণ বলে মনে করছে তদন্তকারী দল। চন্দননগর পুলিশ কমিশনারেট গোটা ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *