এক মর্মান্তিক ঘটনা ঘটল শান্তিনিকেতন থানা এলাকায়। মঙ্গলবার সকালে ক্লাস এইটের এক ছাত্রী স্কুল চত্বরে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। জানা গেছে মেয়েটির নাম আঞ্জলি বাসকি এই ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ।
জানা গেছে, প্রেমঘটিত কারণে এই আত্মঘাতী সিদ্ধান্ত বলে প্রাথমিক অনুমান। মৃত ছাত্রীর মা জানিয়েছেন, প্রায় প্রতিদিনই সে রাত করে বাড়ি ফিরত।

গতকাল রাতে মেয়েকে বকাবকি করেন তিনি এবং স্পষ্ট জানিয়ে দেন, এত রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করা চলবে না।এদিন সকাল সাতটা নাগাদ মেয়েটি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং স্কুলে গিয়ে বাগানের এক গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং প্রেম সংক্রান্ত কোনও বিষয় জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় ফের প্রশ্ন উঠছে স্কুলপড়ুয়াদের মানসিক অবস্থা, অভিভাবকদের ভূমিকা ও প্রেম সম্পর্ক নিয়ে কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতার অভাব নিয়ে।

