প্রতিবেশীদের হাতে শ্লীলতাহানির শিকার প্রতিবন্ধী গৃহবধূ ও মেয়ে।আক্রান্ত একই পরিবারের পাঁচ জন। পরিবারের মহিলাদের শ্লীলতাহানীতে বাঁধা দিতে গেলে লোহার রড, বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে হামলা দুষ্কৃতিদের। আতঙ্কে বাড়িছাড়া পরিবার। পুরাতন মালদার সাহাপুর বাজারপাড়া এলাকার ঘটনা।
জানাগিয়েছে, পুরাতন মালদার মহানন্দা তীরবর্তী এলাকায় জমিতে ঘরবাড়ি তৈরি নিয়ে প্রতিবেশী পরিবারের সঙ্গে বিবাদ বাঁধে আক্রান্তদের। জমি দখলে বাঁধা দিলে প্রতিবেশী অভিযুক্ত ছেচরু ঘোষ, দেবাশীষ ঘোষ,সহ আরও তিনজন ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ।

পরিবারে এক যুবতীর শ্লীলতাহানি করা হয়। চিৎকার শুনে বাঁধা দিতে এলে পরিবারের প্রতিবন্ধী গৃহবধূর শ্লীলতাহানি করা হয়। এরপর ওই মহিলার স্বামী সহ পরিবারের লোকেরা এগিয়ে এলে তাঁদের কেউ বেধরক মারধর করা হয় বলে অভিযোগ।রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে মালদা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। বাড়িঘর ভাঙচুর হওয়ায় আতঙ্কে বাড়ি ফিরতে পারছেন না বলেও দাবি ওই পরিবারের।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *