রাস্তার কাজ অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল স্থানীয়দের একাংশ। সেই বিক্ষোভে নেতৃত্ব দিল কংগ্রেস নেতা। মালদার চাঁচল ১ ব্লকের দুলিয়াবাড়ির ঘটনা।কাজে অনিয়ম রুখতে বিক্ষোভ দেখান চাঁচল ১ ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক।
জানা ,গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় তিনকোটি টাকা বরাদ্দে রাস্তার কাজ শুরু হয়েছে চাঁচল সদর থেকে অরবরা পর্যন্ত।সেই রাস্তার পেভার ব্লক বসানোর কাজ চলছে। সেই রাস্তার কাজ নিন্মমানের হচ্ছে বলে অভিযোগ।
বিক্ষোভকারী কংগ্রেস নেতা কাজি আতাউর রহমান বলেন,এইরকম বেনিয়মভাবে কাজ মানা যাবে না ।এরপরে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সোয়েল আক্তার।তিনি বলেন,বিধায়ক সাহেব এলাকার সমস্যা দেখে কাজে উদ্যোগী হয়েছে।কাজের মান ঠিক আছে।আরও ভালোভাবে কাজ যাতে হয় ঠিকাদার সংস্থার সাথে কথা বলেছি।
যদিও প্লাটা ঠিকাদার সংস্থার ম্যানেজারের দাবি, সঠিক ভাবে সিডিউল মেনে কাজ হচ্ছে, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য।

