পাড়ার মাঠে ফুটবল খেলায় মেতে উঠলেন বৃদ্ধরা। এক কথায় বুড়ো বয়সে ফুটবল খেলা। এমন এক মজাদার খেলার আয়োজন করলো উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জের সাহেবখালিতে। সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বৃদ্ধদের ফুটবল খেলা অনুষ্টিত হয় বলে জানাগিয়েছে। খেলোয়ারদের প্রত্যেকের বয়স ৪০ বছর, কারো বা ৬০ পেরিয়েছে।


বয়সের ভারে অনেকের চামড়া কুঁচকে গেছে কিন্তূ খেলার কাছে যেন বয়স হার মানছে। বৃদ্ধ বয়সেও যেন শৈশবের স্মৃতিচারণ করে অনন্দ নেওয়ার মুহুর্ত। গ্রামপঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত এই খেলায় বৃদ্ধদের যেন একটু ছোট বয়সে ফিরিয়ে দেওয়া হল। তাঁদের একঘেঁয়েমি এবং মানসিকতার পরিবর্তনের জন্য এ খেলার উদ্যোগ নেয় গ্রামপঞ্চায়েত কতৃপক্ষ্য।
মনোবল থাকলেও শারীরিক অক্ষমতার কারণে যৌবনকালের মতো ফুটবলের সঙ্গে দৌড়াতে পারছে না ঠিকি, তারপরেও চেষ্টায় কোন খামতি ছিল না। নির্ভয়ই ছুটে চলছে মাঠে, বলটি নিয়ে গোল দিতে যেতেই হবে। এমন খেলা দেখতে বাচ্চা যুবক বৃদ্ধ সবাই দর্শক হয়ে নিলেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *