মালদার বিখ্যাত রামকেলি মেলাকে হেরিটেজ ঘোষণার দাবি মালদহ মার্চেন্ট চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির। এবিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জমা করা হয় সংগঠনের তরফে। সম্প্রতি মালদহের ইংরেজবাজার ব্লকের মহদীপুর এলাকায় এই মেলাকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে বহু পর্যটকের সমাবেশ হতে চলেছে। সুষ্ঠ ভাবে মেলা পরিচালনা করার জন্য ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করেছে মালদহ জেলা প্রশাসন। এর মধ্যেই মেলাকে হেরিটেজ ঘোষণার প্রস্তাবের বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছেন মালদহ জেলাবাসী।

সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, ইতিহাসে উল্লেখ রয়েছে, স্বয়ং মহাপ্রভু এই মহদীপুরের রামকেলে তার পদধূলি দিয়ে ছিলেন। তা দর্শনে এখনও দেশ বিদেশের বহু পর্যটক ছুটে আসেন এখানে। মেলা ছাড়াও সারা বছরই পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় এখানে। জেলার ইতিহাসে রামকেল বিশেষ বিশেষ গুরুত্বপুর্ণ বার্তা বহন করে। মেলার জনপ্রিয়তা দিনের পর দিন যথেষ্ট বাড়তে শুরু করেছে। জেলার ঐতিহাসিক মর্যাদা বৃদ্ধির স্বার্থে এই মেলাকে হেরিটেজ ঘোষণার প্রস্তাব জানিয়েছি।

