আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভা অন্তর্গত বরাকরের ৬৯নং ওয়ার্ডের দাস পাড়ার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ তিন মাস থেকে পানীয় জলের শঙ্কট। বার বার এলাকার তৃণমূলের কাউন্সিলর সুশান্ত মন্ডলকে জানানো হয়েছে সঙ্গে কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার কেও জানানো হয়েছে কিন্তু পানীয় জলের সমস্যার সমাধান না হাওয়াতে আজ সকাল ৭টা থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বরাকর দাস পাড়ার বাসিন্দারা।

বরাকর স্টেশন রোডে
পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। ঘটনার খবর পেয়ে কুলটি থানার বরাকর ফাঁড়ি পুলিশ এবং ট্রাফিক পুলিশ পোছে এবং পুলিশের আশ্বাস পেয়ে প্রায় ঘন্টাখানেক পর অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *