স্থানীয় কাউন্সিল ও তার স্বামীর বিরুদ্ধে জমি দখলে অভিযোগ ভিত্তিহীন বলে সদর মহকুমা শাসক, ইংরেজবাজার থানার আইসি, পৌরসভার চেয়ারম্যান এবং টিচার্স ট্রেনিং সেন্টারের কর্তৃপক্ষকে ডেপুটেশন দিল ওয়ার্ডের বাসিন্দারা। গত কয়েকদিন আগে ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে গভারমেন্ট টিচার্স ট্রেনিং সেন্টারের মাঠ দখলের অভিযোগ তোলা হয়েছিল স্থানীয় কাউন্সিলর ও তার স্বামীর বিরুদ্ধে। এরই প্রতিবাদে সোমবার দুপুরে ওয়ার্ডের শিশু, মহিলা ও প্রবীণ বাসিন্দারা মিছিল করে প্রথমে ইংরেজবাজার থানার সামনে জমায়েত হন।

এরপর তারা একটি দাবি পত্র তুলে দেন আইসির হাতে। হাতে প্ল্যাকার্ড নিয়ে ক্ষুদে খেলোয়াড়রাও মিছিলে অংশ নেয়। এলাকাবাসীর দাবি মাঠটি সংস্কার করা হয়েছিল শিশুদের খেলার জন্য। বেহাল ছিল মাঠটি। অসামাজিক কাজকর্ম হত ওই মাঠে বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি অনুযায়ী কাউন্সিলর এর সহযোগিতায় সেই মাঠ সংস্কার করে খেলার উপযুক্ত করার চেষ্টা করা হচ্ছিল। এমন সময় অভিযোগ ওঠে, সেই মাঠ নাকি দখল করছিল কাউন্সিলর ও তার স্বামী। এরই প্রতিবাদে তারা এদিন গণস্বাক্ষর করে দাবি পত্র তুলে দেন, সদর মহকুমা শাসক, ইংরেজ বাজার থানার আইসি, টিচার্স ট্রেনিং কর্তৃপক্ষ এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের হাতে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *