মালদার গাজোল ব্লকের রানীগঞ্জ ১ নং অঞ্চল থেকে বিজেপির পঞ্চায়েত সমিতির প্রাক্তন মেম্বার জবা মন্ডল সহ কয়েকজন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন।রবিবার রাতে গাজোল ব্লক গেট সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয় অফিসে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন গাজোল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, শ্রমিক সংগঠনের সভাপতি অরবিন্দ ঘোষ, গাজোল কর্মদক্ষের সদস্য বিপিন গুপ্তা, মিলন যোগী সহ অন্যান্য নেতৃত্বরা। এলাকার বিজেপি নেতৃত্বের দাবি এই যোগদানের ফলে ঐ এলাকায় বিজেপির কোন ক্ষতি হবে না বলে পরিস্কার জানিয়েছেন তারা। যোগদানের পর কি জানিয়েছেন জবা মন্ডল শুনুন বক্তব্য।

