সপ্তম শ্রেনীর এক নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিবেশী পৌড়ের বিরুদ্ধে।
ঘটনায় ৬৬ বছর বয়সি এক পৌড়কে গ্রেফতার করছে পুলিস। অভিযুক্ত নেসার গাজীর বিরুদ্ধে পসকো আইন মালা রুজু করে পাঁচ দিনের পুলিসি হেপাজাত চেয়ে বসিরহাট মহাকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনে পুলিসি হেপাজাতে নির্দেশ দেয়। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া গ্রামে।

প্রশাসন সূত্রে জানা যায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী নেসার গাজি নামে এক পৌড় বাড়িতে ঢুকে ১৩ বছরের এক নাবালিকাকে
যৌন নির্যাতন করে বলে অভিযোগ। নাবালিকার চিৎকারে ঘটনাস্থলে ছেড়ে পালায় পৌড় । নাবালিকার মা কর্ম সূত্রে কলকাতায় কাজ করে।
পৌড়োর বিরুদ্ধে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ হলে পুলিস তাকে রাতেই গ্রে*প্তার করে।

