পাটের জমিতে কাজ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছরিয়ে পরে মালদার রতুয়া থানার অন্তর্গত আটগামা বলরামপুর এলাকায়।জানা গেছে,মৃত মহিলার নাম আদরি মন্ডল(৪০)। স্বামী গৌতম মন্ডল। ঘটনার সম্পর্কে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় একটি পাটের জমিতে কাজ করতে যায় মহিলাটি। সেখানেই একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দেয় বলে জানাগিয়েছে।

মহিলাটি সাপটিকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে। খবর পেয়ে জমিতে ছুটে আসেন পরিবারের লোকজন মহিলাটি তরিঘরি উদ্ধার করে মানিকচক গ্রামীন হাসপাতাল নিয়ে আসেন। তবে কর্তব্যরত চিকিৎসা আদরিকে মৃত বলে ঘোষণা করেন। খবর চাউর হতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজন।খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ।দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে।

