আলিপুরদুয়ার ১ নং ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব চকোয়াখেতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। উক্ত বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে, মথুরা গ্রাম পঞ্চায়েত প্রধান ফুলচান্দ উড়াও এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অভিভাবকগণ। আলিপুরদোর জেলা পরিষদের সহকারী সভাপতির মনোরঞ্জন দে পূর্ব চকোয়াখেতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকের হাতে একটি করে গাছ তুলে দেন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মনোরঞ্জন দে বলেন প্রাকৃতিক পরিবেশ কে রক্ষা করার আমাদের সকলের দায়িত্ব, আমরা জানি একটি গাছ একটি প্রাণ তাই সকলে মিলে এই পরিবেশকে রক্ষা করার জন্য একত্রিত হয়ে বৃক্ষরোপন করি। মনোরঞ্জন দে বৃক্ষরোপণ অনুষ্ঠান থেকে বেরিয়ে সেচ মন্ত্রী মানস রঞ্জন ভট্টাচার্য কে নিয়ে জলদাপাড়া অভয়ারণ্য লাগোয়া সিসামারা নদীর বাঁধ পরিদর্শনে যান।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *