রেলের জাল নোটিশ। উচ্ছেদের নামে জাল নোটিশ। ঘরে ঘরে উচ্ছেদের রেলের জাল নোটিশ সাঁটিয়ে দেওয়ার বা হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ তৃণমূলের দিকে। তৃণমূলের এক কাউন্সিলর এবং কিছু রেলেরই ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ। ইতিমধ্যেই এই নোটিশ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। তদন্তের নির্দেশ দিয়েছেন ডিআরএম। শুধু তাই নয়, এই নিয়ে রেল বোর্ডে জরুরি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের স্ট্যান্ডিং কমিটিতেও বিষয়টি গুরুত্ব সহকারে তোলা হবে। ঘটনা মালদার রেল কলোনির। মালদা রেল কলোনি এলাকার বিভিন্ন জায়গায় রেলের জায়গা দখল করে রয়েছে শয়ে শয়ে পরিবার।

যারা বে আইনি ভাবে রেলের জায়গা দখল করে থাকলেও পুরসভার ভোটে এরাই কয়েকটি ওতার্ডের গুরুত্বপূর্ণ ভোটার। যাঁদের নিয়ে ক্ষমতার আবর্তে থাকেন কাউন্সিলররা। বিশেষ করে ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার খুন হয়ে যাওয়ার পরে পরেই সেই এলাকার দখল কার হবে তা নিয়ে চলছে রেষারেষি। এরই মধ্যে অভিভাবকহীন ওই পরিবারদের ঘরে ঘরে পৌঁছে গেল রেলের নোটিশ। যেখানে নির্দিষ্ট তারিখের মধ্যে তাঁদের উঠে যেতে বলা হয়েছে। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সংসদের রেলের স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা বিজেপির সাংসদ খগেন মূর্মূর অভিযোগ, এই নোটিশ জাল। ভুয়ো নোটিশ দিয়ে উচ্ছেদের ভয় দ্যাখাচ্ছে তৃণমূলের এক কাউন্সিলর ও তাঁর অনুগামীরা। শুধু নোটিশ নয়, তৃণমূলের মাসল ম্যানদের দিয়ে ভয় দ্যাখানো হচ্ছে। একই সাথে আরও গুরতর অভিযোগ, রেলের ঠিকাদারদের সাথে যোগসাজশে তৃণমূলের নেতাদের ওই চক্র রেলের আউটসোর্স কাজের ক্ষেত্রে শ্রমিকদের প্রাপ্য অর্ধেকের বেশি টাকা পকেটস্থ করছে। বিষয়টি নিয়ে খগেন মূর্মূ, ডি আর এম এর কাছে অভিযোগ জানান। নোটিশ দেখে তাঁদের ডি আর এম জানান,এই নোটিশ রেলের নয়। দ্রুত তদন্তের নির্দেশ দেন ডি আর এম।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *