তাই বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে, ভেজাল খাদ্য-খাবার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বুধবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদা জেলা প্রশাসন। উদ্যোগের অঙ্গ হিসেবে মালদা জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এক সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হল মালদা শহর জুরে।

এই উপলক্ষে এদিন প্রথমে মালদা জেলা প্রশাসনিক ভবনে গম্ভীরা গানের মাধ্যমে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কী, এই দিবস পালনের গুরুত্ব কী, ভেজাল খাদ্য-খাবার খেলে শরীরে কী কী ক্ষতি হতে পারে, ভেজাল খাদ্যের বিক্রি রুখতে সাধারণ মানুষের কী করণীয় রয়েছে ইত্যাদি নানান বিষয়ে সচেতন করা হয়। এরপর জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক সচেতনতামূলক র‍্যালি আয়োজন করা হয়। র‍্যালিতে পা মেলান অতিরিক্ত জেলাশাসক পিযুষ সালস্কে, জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক প্রশান্ত বৈদিক, ডেপুটি সিএমওএইচ-টু ডাঃ অমিতাভ মন্ডল সহ অন্যান্যরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *