বৃষ্টির পূর্বাভাসের কারণে আগে থেকেই আই পি এল ২০২৫ এর ফাইনাল ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্স থেকে সড়িয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নির্ধারিত করলেও বৃষ্টি যেন পিছু ছাড়ছে না ফাইনাল ম্যাচের। মঙ্গলবার ফাইনালের মহাযুদ্ধে মুখোমুখি হতে চলেছে পাঞ্জার কিংস এবং রয়েল চেলেঞ্জার্স বেঙ্গালোর। এর আগে পাঞ্জাব এবং বেঙ্গালোর কোন দিন আই পি এলে চাম্পিয়ান হয়নি। তাই দুই দলের সমর্থকদের পাশাপাশি গোটা ভারতের ক্রিকেটে প্রেমীদের মঙ্গলবারের সন্ধ্যা ৭.৩০ মিনিট একটা গুরুত্বপূর্ণ সময় হয়ে দারিয়েছে। আর যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায় তাহলে চাম্পিয়ান কোন দল হবে সেটাই এখন ক্রিকেটে প্রেমীদের কাছে লাখ টাকার প্রশ্ন হয়ে দাড়িয়েছে।

কিন্তূ বৃষ্টির কারণে ইডেন গার্ডেন থেকে ম্যাচ সড়িয়ে নিয়ে আফসোস করছে আই পি এল কতৃপক্ষ্য কারণ আজকের দিনে কোলকাতায় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আমেদাবাদে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এদিন আমেদাবাদের সর্বচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ডিগ্রি সেলসিয়াস রাতে তাপমাত্রা নেমে ২৭ ডিগ্রি হতে পারে। আকাশ মেঘলা থাকবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে যদি ম্যাচ ভেস্তে যায় ক্রিকেট প্রেমীরা যেন নিরাশ না হয় সেকারণে ফাইনাল ম্যাচের জন্য অতিরিক্ত দিন রাখা হয়েছে, সেক্ষেত্রে মঙ্গলবার এবং বুধবার দুদিন খেলা হতে পারে।এর পরেও যদি খেলা সম্পুর্ন না হয় তাহলে পাঞ্জাব কিংস চ্যাম্পিয়ান দল হিসেবেইব ঘোষণা হবে, কারণ ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাঞ্জাব, সমসংখক পয়েন্ট নিয়েও নেট রানরেটের কারণে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালোর।

