হিঙ্গলগঞ্জের ছোট সাহেব খালি এলাকার ঘটনা ।

হিঙ্গলগঞ্জের দুলদুলিতে বাপের বাড়ি । বিবাহ সূত্রে মহিলা হিঙ্গলগঞ্জের ছোট সাহেব খালি এলাকায় থাকেন ।

গতকাল সন্ধ্যায় হঠাৎই তার বাচ্চাকে নিয়ে সাহেব খালি নদীর এমএলএ স্কুলের ফেরিঘাটে বসে থাকতে দেখে এলাকার মানুষ , সাত মাসের বাচ্চাটি রাস্তার ওপরে শোয়ানো ছিল । তাকে জিজ্ঞাসা করলে সে বলে বাচ্চাটি মরে গেলে ভালো হয় , বাচ্চাটি কি গাড়ির তলায় দিয়ে দেবো, এরকম বিভিন্ন ধরনের কথা বলে । এরপর বাচ্চাকি গিয়ে ছুড়ে ফেলে দেয় । এলাকার মানুষ তড়িঘড়ি বাচ্চাটিকে উদ্ধার করে ।

তখন ওই মহিলা নিজেই নদীতে নেমে যায় । এরপর এলাকার মহিলা এবং লোকজন নদীর ঘাটে জড়ো হয়ে যায় । তখন নদী থেকে উঠে এসে সাধারণ মানুষের কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে আছাড় মারার চেষ্টা করে । মহিলাদের তৎপরতায় রক্ষা পায় বাচ্চাটি । এরপর খবর দেওয়া হয় তার শ্বশুরবাড়িতে । চলে আসে তার স্বামী এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ।পুলিশ এসে বাচ্চা এবং স্বামী-স্ত্রী দুজনকে উদ্ধার করে নিয়ে যায়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *