অর্থের অভাবে থমকে গিয়েছে চিকিৎসা ধুকে ধুকে মৃত্যু শয্যায় সামশেরগঞ্জের লস্করপুর গ্রামের পরিযায়ী শ্রমিক জাকির শেখের স্ত্রী এরিনা বিবি। অবশেষে সমস্ত বাড়ির আসবাবপত্র বিক্রি করেও চিকিৎসার টাকা জোগার হয়নি।
সুগার, থাইরয়েড, নার্ভ, হার্ড, রোগে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায়, এখন বর্তমানে দিন দিন অচল হয়ে যাওয়ায় উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছেন।

শুয়ে পড়েই থাকতে হচ্ছে এরিনা বিবিকে। এদিকে স্ত্রীর সেবায় বাড়িতেই রয়েছে শ্রমিক জাকির শেখ। । স্বামী আবার পরিযায়ী শ্রমিক রয়েছে ছোট ছোট পাঁচটি ছেলে-মেয়ে। একমাত্র উপার্জন কারী জাকির। এদিকে চিকিৎসার জন্য দরকার লক্ষ লক্ষ টাকা। বেজায় চিন্তায় ভেঙে পড়েছে স্বামী।
স্ত্রীর চিকিৎসার টাকা যোগান দিতে বাড়ির সোয়ার খাট, আলনা, ফ্রিজ, শোকেস সহ সমস্ত কাঁসার আসবাবপত্র বিক্রি করেছেন তিনি। যদিও আসবাব পত্র বিক্রি করেও তেমন টাকা জোকার না হওয়ায় হার্টের অপ্রচিং সহ বিভিন্ন রোগের চিকিৎসার লক্ষ লক্ষ টাকা দরকার তাই অবশেষে সরকারি ভাবে বা সহৃদয় ব্যাক্তির
সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *